Posts

রাজর্ষি অশ্বপতি প্রদত্ত বৈশ্বানর এবং প্রাণাগ্নিহোত্র বিদ্যা। (ছান্দোগ্য উপনিষদ্‌, পঞ্চম অধ্যায়।) (Chandogya Upanishad in Bengali Language—Fifth Chapter on Vaishvaanara and Praanaagnihotra.)

রাজর্ষি অশ্বপতি প্রদত্ত বৈশ্বানর এবং প্রাণাগ্নিহোত্র বিদ্যা। (ছান্দোগ্য উপনিষদ্‌, পঞ্চম অধ্যায়।) "ময়া সো অন্নমত্তি— যো বিপশ্যতি যঃ প্রাণিতি য ঈং শৃণোত্যুক্তম্। অমন্তবো মাং ত উপ ক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত শ্রদ্ধিবং তে বদামি।।" যে অন্ন ভক্ষণ করে, যে দেখে, যে প্রাণন করে (প্রাণ ধারণ করে), যে  এই উক্তি শ্রবণ করে—সে  আমার দ্বারাই করে।  আমাকে না জেনে আমাতেই কালক্ষয় করে।  শ্রবণ করো, শ্রুত হও ( শ্রুতির দ্বারা আপ্লুত হও) যা শ্রদ্ধার যোগ্য, যা তোমাকে বলছি। (দেবীসূক্ত—ঋক্‌বেদ ১০ম মণ্ডল, ১০ম অনুবাক্‌, ১২৫ সূক্ত।) ভূমিকা। এই আলেখ্যটিতে ছান্দোগ্য উপনিষদের অন্তর্গত রাজর্ষি অশ্বপতির উপদেশ, অন্বয়, অর্থ এবং সংক্ষিপ্ত ব্যখ্যাসহ উপস্থাপিত করা হয়েছে। বৈশ্বানর আত্মা এবং তাঁতে প্রতিষ্ঠিত যে প্রাণাগ্নিহোত্র সর্ব্বজীবে, সর্ব্বসত্তায় সদা অনুষ্ঠিত হচ্ছে, তার—অর্থাৎ আত্মা এবং তাঁর প্রাণময়তা বা যজ্ঞবিস্তারের বর্ণনা এই উপনিষদে উক্ত হয়েছে। উপনিষদের মূল অংশের শব্দার্থ, ব্যুৎপত্তি, নিরুক্তি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পরিবেশিত হয়েছে। একটি উপনিষদের কোন অংশের শব্দের অর্থ বা তাৎপর্য, সেই উপনিষদের অন্য কোন অং...