গুরু এবং অগ্নি। (মহর্ষি বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের উপদেশাবলী থেকে সংগৃহীত। ) (A sermon by the Great Seer Shri. Bijoy Krishna Chattopadhyaya in Bengali language.)
গুরু এবং অগ্নি। ভূমিকা। মহর্ষি শ্রী বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের উপদেশাবলীর একটি বৃহদাংশ বেদবাণী নামক গ্রন্থগুলিতে প্রকাশিত হয়েছিল। সম্প্রতি এই বইগুলি আর মুদ্রিত হয়নি। বেদবাণীর একটি উপদেশ এই প্রকাশনটিতে পরিবেশিত হল। বন্ধুপ্রবর শ্রী চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এই উপদেশটির একটি অনুলিপি আমি পাই। পরম - আত্মস্বরূপ যিনি — তিনি গুরু , এবং তিনি স্বয়ংশক্তি এবং স্বয়ংপ্রকাশ। এই শক্তির নাম বাক্ । স্বয়ংপ্রকাশ আত্মার যে প্রকাশাত্মক স্বরূপ , তাঁর নাম প্রাণ বা প্রাণাগ্নি। সকল চাঞ্চল্যের অগ্রে , সৃষ্টি - স্থিতি - লয়াত্মক যে কোনো ক্রিয়ার অগ্রে যিনি থাকেন , যাঁর থেকে সব কিছু সূচিত হয় , যিনি অগ্রণী , তিনি অগ্নি। যিনি প্রথম ‘ অন ’, তিনি প্রাণ বা প্রাণাগ্নি। অগ্নি — অগ্ + নি ( নী )— যিনি অগ্রবর্ত্তী হয়ে সবাইকে নিয়ে চলেন। ...